সহশিক্ষা কার্যক্রম আয়োজনে বিদ্যালয়ের ভূমিকা

  • ১। শিক্ষার্থীদের নিয়ে বই পড়ার প্রতিযোগিতা আয়োজন ও বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা।
  • ২। শিখন-শেখানো কার্যক্রমকে ফলপ্রসু পেশাগত উন্নয়নে দক্ষ প্রশিক্ষক দ্বারা ইংরেজি ও বাংলা ভাষা এবং ব্যাকরণের শুদ্ধ ব্যবহার ও প্রয়োগে কার্যকরী ব্যবস্থা গ্রহণ।
  • ৩। গনিতকে অধিকতর বোধগম্য ও আধুনিক বিধি প্রয়োগ করতে প্রতিষ্ঠানের গনিতের শিক্ষকদের নিয়ে ইন-হাউজ প্রশিক্ষণ আয়োজন করা।
  • ৪। শিক্ষার্থীদের গনিত ভীতি দূর করতে কার্যকরী ব্যবস্থা গ্রহণ।
  • ৫। শিক্ষার্থীদের গনিত বিষয়ের গড় ফলাফল উন্নতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।
  • ৬। গণিত অলিম্পিয়াডের ব্যবস্থা করা।
  • ৭। আইসিটি ল্যাব চালুকরণ ও কার্যকর করা।
  • ৮। বিজ্ঞান ল্যাব চালুকরণ ও কার্যকর করা।
  • ৯। বাংলা বানান ক্লাব প্রতিষ্ঠা ও সক্রিয় রাখতে যথাযথ পদক্ষেপ গ্রহণ।
  • ১০। ইংরেজি ভাষা শিক্ষা ক্লাব প্রতিষ্ঠা ও কার্যকর করা।
  • ১১। রুটিন মাফিক স্কুল কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত শিক্ষক ও শিক্ষিকা দ্বারা কাউন্সেলিং করা ও যথাযথ পদক্ষেপ গ্রহণ।
  • ১২। মহান মুক্তিযুদ্ধ ও ইতিহাসকে সমুন্নত রেখে আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের নিয়ে অ্যাকটিভিটি বেজড অনুষ্ঠান আয়োজন করা।
  • ১৩। ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের উপর কুইজ ও অন্যান্য সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করা।
  • ১৪। বিজ্ঞান মেলা আয়োজন করা।
  • ১৫। শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞানের ছোট ছোট প্রজেক্ট তৈরি করা যেতে পারে।
  • ১৬। গ্রিন স্কুল, ক্লিন স্কুল কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা।
  • ১৭। শ্রেণীকক্ষ শিক্ষার্থীদের শিখন- শেখানো কার্যক্রমের জন্য উপযোগী করা।
  • ১৮। ছেলে ও মেয়েদের জন্য পর্যাপ্ত ও সাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে প্রতিষ্ঠান প্রধানকে সাথে নিয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ।