
শিক্ষা হলো জাতির অগ্রগতির মূল চাবিকাঠি। দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় পরিবারে আমরা শিক্ষার্থীদের কেবল পাঠ্যবিষয়েই নয়, তাদের নৈতিকতা, সৃজনশীলতা এবং সামাজিক দায়িত্ববোধও গড়ে তোলার উপর গুরুত্ব দিই। আমাদের লক্ষ্য হলো প্রতিটি শিক্ষার্থীকে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলার যোগ্য, মননশীল এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা।
শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার মাধ্যমে দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য ।
আমি বিশ্বাস করি, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীর সমন্বিত প্রচেষ্টাই আমাদের বিদ্যালয়কে উৎকর্ষের শিখরে পৌঁছে দিতে পারে। আমরা সকলকে আন্তরিকতার সঙ্গে আহ্বান জানাই আমাদের শিক্ষার পরিবেশের অংশ হতে এবং একসাথে সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে।
– প্রধান শিক্ষক
রবীন্দ্রনাথ দে
দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, খুলনা
© Deldar Ahmed Govt. Secondary School, Khulna - All Rights Reserved.
Development & Designed by SAHABA IT