
দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, খুলনা এর একাডেমিক ভবনটি সাত তলা চতুর্ভুজ আকৃতির। ভবনটিতে সাতটি ফ্লোর মিলে মোট ৩৫টি শ্রেণীকক্ষ, ৩ টি বিজ্ঞানাগার, ৩৪ টি কম্পিউটার সমৃদ্ধ ১টি আইসিটি ল্যাব, একটি লাইব্রেরী, ছাত্রীদের জন্য পৃথক একটি কমন রুম, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের জন্য পৃথক কক্ষ, শিক্ষক মিলনায়তন বা অডিটোরিয়াম এবং নামাজের স্থান সহ আরও বেশ কয়েকটি কক্ষ রয়েছে। এছাড়াও নিচতলা থেকে উপরের তলাগুলোতে উঠার জন্য সিঁড়ির পাশাপাশি স্বয়ংক্রিয় লিফটের ব্যবস্থা রয়েছে।
চতুর্ভুজ আকৃতির ভবনটির সামনের অংশে একটি বাগান ও ছাত্র-ছাত্রীদের খেলাধুলা ও শরীরচর্চার জন্য খোলা মাঠ রয়েছে। বিদ্যালয়ের মূল ভবনের সামনে আছে একটি শহীদ মিনার ও নান্দনিক পতাকা স্ট্যান্ড। বিদ্যালয়ের বিদ্যুৎ সরবরাহকে গতিশীল রাখার লক্ষ্যে এখানে উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি জেনারেটর রয়েছে। এছাড়াও বহিরাগত ও অবাঞ্ছিত ব্যক্তিদের প্রবেশ রোধে বিদ্যালয়ের চারপাশে সুউচ্চ সীমানা প্রাচীর ও সার্বিক নিরাপত্তার জন্য একটি প্রধান ফটক বা মেইন গেইট রয়েছে।
বিদ্যালয়ের নিজস্ব কোন পরিবহন ব্যবস্থা নেই।
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের আওতায় থাকার কারণে সরকারি ভর্তিচক্র, নিয়োগ ও কর্মচারী নিয়ন্ত্রণ সুবিধা রয়েছে।
© Deldar Ahmed Govt. Secondary School, Khulna - All Rights Reserved.
Development & Designed by SAHABA IT